চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গা জ্বলছে ভারতের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এই নতুন ব্যাটালিয়নের অধীনে মোট চারটি কোম্পানি গঠন করা হয়েছে; যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা হজরত আবু বকর (রা), হজরত উমর (রা), হজরত উসমান (রা) এবং হজরত আলী (রা)-এর নামে।

বাংলাদেশ সেনাবাহিনীর ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’-এর অধীনে চারটি নতুন কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা—হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত উসমান (রা.) ও হজরত আলী (রা.)-এর নামে। একই সঙ্গে আরও দুটি পূর্ণাঙ্গ নারী কোম্পানি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এসব কোম্পানির নাম রাখা হতে পারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হজরত ফাতিমা (রা.) এবং স্ত্রী হজরত আয়েশা (রা.)-এর নামে। তবে এ প্রস্তাব এখনো অনুমোদন পায়নি।

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ নিয়ে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’ বিষয়টিকে একটি সংবেদনশীল পরিবর্তন হিসেবে তুলে ধরে এটিকে আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিশ্লেষণ করেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আগে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের নাম মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে থাকলেও এখন চার খলিফার নামে কোম্পানির নামকরণ করায় বাংলাদেশের সামরিক বাহিনীতে নতুন ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে তাদের বিশ্লেষণ।

ভারতের আরেক সংবাদমাধ্যম ‘নবভারত টাইমস’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নামকরণকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এদিকে ‘নর্থইস্ট নিউজ’ নামের একটি ওয়েবসাইটও বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এটিকে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ইসলামায়নের লক্ষণ হিসেবে মন্তব্য করা হয়েছে।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতেও ধর্মীয় ও পৌরাণিক প্রতীকের নামে একাধিক কোর ও ব্যাটালিয়নের নাম রয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের নাম রাখা হয়েছে ‘ভৈরব ব্যাটালিয়ন’। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র কোর’, ‘সুদর্শন চক্র কোর’, ‘ত্রিশক্তি কোর’, ‘বজ্র কোর’ এবং ‘চেতক কোর’ নামে আরও কয়েকটি কোর দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে।

ভারতীয় পুরাণ অনুযায়ী, ব্রহ্মাস্ত্র ব্রহ্মার প্রদত্ত শক্তিশালী দিব্যাস্ত্র, সুদর্শন চক্র ভগবান বিষ্ণু ও কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র এবং বজ্র বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র হিসেবে পরিচিত। এসব নাম ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে প্রতীকী পরিচয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970