অনলাইনে আর্জেন্টিনা–কেপ ভার্দের ম্যাচ দেখবেন যেভাবে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাত ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। শক্তির বিচারে এগিয়ে থাকলেও বিশ্বকাপের নবাগত প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সম্প্রচার করবে।

এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস থেকে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা–কেপ ভার্দে লড়াই।

এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970