চাঁদপুরে লেক থেকে উদ্ধার তিন বস্তা পবিত্র কোরআন শরীফ, এলাকায় চাঞ্চল্য

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেকের ময়লা-আবর্জনার স্তূপ থেকে তিন বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কোরআন শরীফগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লেকপাড়ে ময়লার স্তূপের মধ্যে কয়েকটি পরিত্যক্ত বস্তা দেখতে পান এলাকাবাসী। পরে কৌতূহলবশত বস্তাগুলো খুলে তারা ভেতরে পবিত্র কোরআন শরীফ দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে তিন বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফগুলো লেকের ময়লার স্তূপে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পবিত্র কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদা বজায় রেখে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি নাশকতামূলক ঘটনা নাকি অজ্ঞতাবশত সংঘটিত কোনো কাজ—তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্তে দায়ীদের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970