মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদ নেসেটে মসজিদের লাউডস্পিকার বা মাইকের ব্যবহার কঠোরভাবে সীমিত করার লক্ষ্যে একটি বিতর্কিত বিল প্রাথমিক অনুমোদন পেয়েছে। দেশটির উগ্র-ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইহুদিত বিলটি উত্থাপন করেছে।

প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী, সরকারি বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলের কোনো মসজিদ বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার কিংবা পাবলিক অ্যাড্রেস সিস্টেম স্থাপন ও ব্যবহার করা যাবে না।

খসড়ায় আরও বলা হয়েছে, কোনো উপাসনালয়ে আইন লঙ্ঘনের সন্দেহ দেখা দিলে ইসরায়েলি পুলিশ সেখানে প্রবেশ করে লাউডস্পিকার বন্ধ করার ক্ষমতা পাবে। একই সঙ্গে আইন অমান্যের ঘটনা চলতে থাকলে সংশ্লিষ্ট উপাসনালয়ের মাইক ও সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইন প্রথমবার লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার শেকেল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ইসরায়েলি সংসদের প্রাথমিক ভোটাভুটিতে বিলটির পক্ষে ৫০টি এবং বিপক্ষে ৩৬টি ভোট পড়ে।

তবে বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হতে হলে নেসেটে আরও তিন দফা আলোচনা ও ভোটাভুটিতে অনুমোদন পেতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970