আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে তার জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান সম্পন্ন হবে। এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরপর রাজধানীর প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে।

এরপর ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায়ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে। কারবালা থেকে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাসহাদে নেওয়া হবে তার মরদেহ। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে। ধারণা করা হচ্ছে, তাকে শেষ শ্রদ্ধা জানাতে দুই কোটিরও বেশি মানুষ উপস্থিত হতে পারেন।

বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ নিতে পারে। এছাড়া পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

সূত্র: আল জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970