পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনের পর এবার বিয়ের খবর দিলেন শেখ সাদী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:০২ পিএম

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। পারিবারিকভাবে পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে দুই পরিবারের উপস্থিতিতে তাদের আংটিবদল সম্পন্ন হয়েছে।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ সাদী জানান, আংটিবদলের বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না। গত শুক্রবার হঠাৎ করেই পারিবারিক সিদ্ধান্তে এই আয়োজন সম্পন্ন হয়।

শনিবার সন্ধ্যায় তিনি বলেন, তার বাবা-মা বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। কিছুদিন আগে তারা দেশে এলে বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করা হলে তিনি তাতে সম্মতি দেন। এরপরই অনুষ্ঠিত হয় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। রাজধানীর শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান সম্পন্ন হয়।

কয়েক বছর আগে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন শেখ সাদী। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার গান দ্রুত শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে গড়ে ওঠে তার বিশাল শ্রোতাগোষ্ঠী। তার বেশ কয়েকটি গান বিভিন্ন মাধ্যমে কোটি কোটি বার শোনা হয়েছে।

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা এই শিল্পী সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার সহশিল্পী ছিলেন সামিরা খান মাহি। এছাড়া অভিনয়ের বিভিন্ন প্রস্তাবও পেয়েছেন তিনি। চার বছর আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ‘সংশয়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও শুটিংয়ের একদিন পরই সরে দাঁড়ান শেখ সাদী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970