পরীমণির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তোলপাড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পরীমণি নতুন একটি ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর মাত্র ৩৫ সেকেন্ডের সেই ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন পরীমণি। পোস্টের ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লেখেন— ‘আর্জেন্টিনা’।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সির আদলে তৈরি পোশাক পরে একটি জনপ্রিয় আর্জেন্টাইন গানের তালে নাচ ও মডেলিং করছেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের সাজসজ্জাও সম্পন্ন করেন এই অভিনেত্রী।
ভিডিওর বিভিন্ন অংশে আর্জেন্টিনার ফুটবল তারকাদের মাঠের উদযাপন ও পরিচিত ভঙ্গির অনুকরণ করতে দেখা যায় তাকে। বিশেষ করে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর জনপ্রিয় কিছু উদযাপন নাচের মাধ্যমে ফুটিয়ে তোলেন পরীমণি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে তার পারফরম্যান্সের প্রশংসা করেন। একই সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও এটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের চলচ্চিত্রাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি।