‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’, তটিনীর আবেগময় পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন অপ্রত্যাশিত বিদয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো হতাশ হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

প্রিয় দলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব।’

ছবিতে তটিনীকে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায়। তার এই অভিব্যক্তিকে ব্রাজিল সমর্থকদের বর্তমান আবেগেরই প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে। এছাড়া পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের হতাশার অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ব্রাজিল। দলটির এই অপ্রত্যাশিত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970