কুমিল্লা-৪ আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীনে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।

জসিম উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ অর্থ বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে করা রিট খারিজ হলে এ আসনে বিএনপির সরাসরি কোনো প্রার্থী থাকেনি। এরপর জোটগত সমঝোতার ভিত্তিতে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনকে সমর্থন দেয় বিএনপি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970