জামায়াতের লোগো পরিবর্তন আসছে, জানালেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলের লোগো পরিবর্তন করতে যাচ্ছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দলের নির্বাহী পরিষদের বৈঠকে নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পেশাদার ডিজাইনারদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি ডিজাইন উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বও মতামত দিয়েছেন। বর্তমানে ছোটখাটো সংশোধন ও সম্পাদনার কাজ চলছে। খুব শিগগিরই নতুন লোগোটি চূড়ান্ত করা হবে এবং গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানানো হবে।

উল্লেখ্য, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে বৈঠকের সময় একটি নতুন লোগো দেখা যায়। সেই লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত-কলম এবং জাতীয় পতাকার সংমিশ্রণ ছিল। তবে এ নিয়ে আলোচনা শুরু হলে পরওয়ার স্পষ্ট করেন, এটি দলের চূড়ান্ত লোগো নয়, বরং পরীক্ষামূলকভাবে প্রদর্শিত একটি নকশা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970