গাজীপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও অস্বস্তি বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সাইদুর রহমানকে রোববার দুপুরে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়। এতে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফ শেখের নেতৃত্বে একদল কর্মী জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী সাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শরীফ শেখ ও সালাউদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, এর আগে গত শুক্রবার বিন্দুবাড়ী এলাকায় একটি কাঁচিটান খেলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কিছু ব্যক্তির অসদাচরণের ঘটনায় ধাক্কাধাক্কি হয়। তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তার দাবি, ওই ঘটনার জের ধরেই রোববার তাকে একা পেয়ে চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, তাদের একজন নেতাকে মারধর করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে সাইদুর রহমানের কোনো দোষ ছিল না। তিনি এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

তবে অভিযুক্ত শরীফ শেখের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970