এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ঘন ঘন বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতেন না বলে জাতীয় সংসদে রসিকতা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের একটি জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। আলোচনার শেষে তিনি হাসতে হাসতে এই কথা বলেন, যা সংসদে হালকা হাসির পরিবেশ তৈরি করে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের বাবার বাড়ি সুনামগঞ্জে। দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।

তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ১৮ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, দেশে প্রতি বছর বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা প্রায়ই গণমাধ্যমে উঠে আসে।

আজ সংসদে সুনামগঞ্জে বজ্রপাত নিয়ে এক প্রশ্নের আলোচনার সময় স্পিকার এই মন্তব্য করেন। পরে তিনি নামাজের বিরতি ঘোষণা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970