বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পিএমখালী এলাকার ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পাতলী খাল পুনঃখননের উদ্বোধনের পর মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে তার।

এ সফরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি শহীদ ওয়াসীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন।

সফরের শুরুতে শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বেসরকারি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর পাতলী খাল সেই উদ্যোগের অন্যতম নিদর্শন। ১৯৭৯ সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970