মোবাইল সিমে ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব, বাজেটে বড় ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে আরও উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে একাধিক কর-সুবিধার ঘোষণা এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ হিসেবে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে সরকার কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং লাইসেন্সিং নীতিমালায় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এ কারণে ধাপে ধাপে করের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব কার্যকর হলে আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা কমতে পারে বলে জানান অর্থমন্ত্রী।

এছাড়া বাজেটে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাবও রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের লাখো তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কনটেন্ট তৈরি করে আয় করছেন এবং তারা ডিজিটাল অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছেন। তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে স্টার্টআপ প্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা এবং ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970