স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দেন প্রধানমন্ত্রী। বিমান থেকে নেমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালান তিনি।

শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তিনি সরাসরি চালকের আসনে বসে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর এই ভিন্নধর্মী উদ্যোগ বিমানবন্দর এলাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে আলোচনার সৃষ্টি করে।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970