ফেনীতে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু'জনেই

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে স্বামী-স্ত্রীর মধ্যে দায়ের করা পাল্টাপাল্টি মামলার পর আদালতের নির্দেশে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ জুন) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমনের সঙ্গে ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য বিরোধ শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া নাসিমা আক্তারের বিরুদ্ধে চুরির মামলা করেন।

অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেন।

দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় শুনানির দিন উভয় পক্ষ আদালতে হাজির হন।

শুনানি শেষে আদালত মামলার নথি ও আইনজীবীদের বক্তব্য পর্যালোচনা করে স্বামী ও স্ত্রী উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বামীর আইনজীবী রবিউল হক ফরহাদ জানান, দুই মামলাতেই তারা জামিনে ছিলেন এবং আদালত দীর্ঘ সময় ধরে আপসের সুযোগ দিলেও কোনো সমাধান হয়নি, ফলে এই সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970