রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি: বৈদেশিক মুদ্রার মজুত ৩১.৬৮ বিলিয়ন ডলার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৪ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন ডলারে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬.৮০ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৮ হাজার ৮ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধু অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৪২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা এবং রিজার্ভ বৃদ্ধির প্রবণতা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970