ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) সকালে এ হামলা হয়।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় প্রবেশ করে সরাসরি দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে পড়ে। গ্রিন জোন মূলত ইরাকি সরকারি দপ্তর এবং বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত একটি কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকা।

এদিকে আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি ড্রোন থেকেও হামলা চালানো হয়েছে। বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীতে ওই দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

এর আগে গত ৮ মার্চ ধারণ করা একটি ছবিতে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রধান ভবনটি দেখা যায়। এ হামলার একদিন আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য ‘লেভেল ৪’ নিরাপত্তা সতর্কতা নবায়ন করে। সতর্কবার্তায় বলা হয়েছিল, ইরান এবং ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতেও মার্কিন নাগরিক, স্বার্থ ও স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970