রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন

মো. রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫০ পিএম

রাজিবপুরে ইউপি সদস্য পদে সবার দোয়া ও সমর্থন চাইলেন জহুরা খাতুন। ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে সবার দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন চর রাজিবপুর উপজেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জহুরা খাতুন।

​এলাকাবাসীর উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে তিনি স্থানীয় জনগণের সেবায় নিয়োজিত হতে চান। জহুরা খাতুন জানান, বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনের আমলে চরম পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সমস্ত বাধা-বিপত্তি ও দমন-পীড়ন উপেক্ষা করে তিনি রাজপথে মহিলা দলের ব্যানারে সাধারণ মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

​স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে জহুরা খাতুন একজন পরিচিত ও জনপ্রিয় মুখ। এলাকার সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

​নির্বাচনী প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার সর্বস্তরের মানুষ যদি আমাকে সুযোগ দেন এবং ভালোবাসা ও সমর্থন নিয়ে আমার পাশে থাকেন, তবে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা এবং অবহেলিত নারী সমাজের সার্বিক উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করব। জনগণের সেবক হয়ে তাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের কাছে তিনি আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970