ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার গুরুত্বপূর্ণ ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের এই ব্রিজে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এ ঘোষণা সৌদির পূর্বাঞ্চলের সঙ্গে সম্পর্কিত।

২৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি সৌদি আরবকে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ। প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে চলাচল করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে হামলার হুমকি দেওয়ার পর সৌদি আরব ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করেছে। ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরান যদি চুক্তি না মানে এবং হরমুজ প্রণালি না খুলে, তবে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজ লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর জবাবে ইরান জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে হামলা হলে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। যুদ্ধ শুরু থেকেই আরব দেশগুলো ইরানের আগুনে পুড়ছে।

উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তবে খবর পাওয়া গেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি খুলতে ব্যবস্থা নেয়, তাহলে এতে সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হতে পারে। সূত্র: আলজাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970