ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম
ইসরায়েল ইরান এবং তাদের মিত্র শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তার নেতৃত্বে ইসরায়েল এই অবস্থান থেকে পিছু হটবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেছেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের “সন্ত্রাসী শাসনব্যবস্থা” এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এরও সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহায়তা দিচ্ছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী।
তবে এ বিষয়ে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।