ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় শুক্রবার তিনি এ তথ্য প্রকাশ করেন। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, প্রায় দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়ে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে বিষয়টি প্রকাশে দেরি করেন। তার দাবি, ইরান যেন এ বিষয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই তিনি তখন তথ্যটি প্রকাশ করেননি।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট সমস্যার কারণে অস্ত্রোপচার করান বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের কম আকারের একটি ক্যানসারজনিত টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে জানানো হয়, এটি ছিল প্রাথমিক পর্যায়ের একটি ছোট টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষায়ও কোনো জটিলতা ধরা পড়েনি।

নেতানিয়াহু জানান, চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970