ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
ইরানের চাহারবাগ শহরের আঘদাসিয়েহ এলাকায় একটি আঠা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম ও দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। শনিবার এই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবর পাওয়ার পর চাহারবাগসহ আশপাশের বিভিন্ন শহর থেকে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
চাহারবাগ শহর কর্তৃপক্ষ আইআরএনএকে জানিয়েছে, দমকল বাহিনী ও উদ্ধারকারী ইউনিট নিরবচ্ছিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এ পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।