ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের গোপন নীলনকশা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান–ইসরায়েল সংঘাত কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এমন মন্তব্য করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ মূলত মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি কৌশলের চূড়ান্ত ধাপ। বিষয়টি প্রকাশ করা হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।

আল জাজিরার অনুষ্ঠান ‘আল মুকাবালা’য় দেওয়া সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সংকট বর্তমান যুদ্ধ পরিস্থিতির সবচেয়ে বিপজ্জনক দিক। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ গঠনের ধারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পুরো মধ্যপ্রাচ্য এখন বড় ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দশকে অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

শেখ হামাদ জানান, গত বছরই তিনি সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন এবং উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তার মতে, ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ানোর পেছনে ইসরায়েলের একটি কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী কাজ করেছে। তিনি আরও বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কাল থেকেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক ইস্যুতে সামরিক সংঘাতে টানার চেষ্টা করে আসছেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলো পূর্ণমাত্রার যুদ্ধে যেতে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত নেতানিয়াহু তাদের একটি ভুল ধারণায় রাজি করাতে সক্ষম হন যেখানে বলা হয়েছিল, যুদ্ধ হবে সংক্ষিপ্ত এবং দ্রুত ইরানের সরকার পতন ঘটবে।

শেখ হামাদ বলেন, এই সংঘাতের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছেন নেতানিয়াহু। তিনি সংকটকে কাজে লাগিয়ে ‘আঞ্চলিক জোট’ গঠনের ধারণা এবং ‘বৃহৎ ইসরায়েল’ প্রকল্পকে সামনে এগিয়ে নিচ্ছেন।

তার মতে, এই পরিকল্পনায় ইসরায়েলের ডানপন্থী মহলের লক্ষ্য হলো প্রতিবেশী আরব ভূখণ্ড পর্যন্ত প্রভাব ও নিয়ন্ত্রণ বিস্তারের ধারণা প্রতিষ্ঠা করা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970