ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় বর্তমানে ভারতে রয়েছেন বলে জানা গেছে।

গত ২৩ অক্টোবর প্রোসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায় অপেক্ষমাণ রাখে। তখন জানানো হয়, ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ প্রকাশ করা হবে এবং রায় খুব শিগগিরই দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল ১৭ নভেম্বরকে রায় ঘোষণার দিন নির্ধারণ করে।

প্রোসিকিউশন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চেয়েছে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দুই আসামির বেকসুর খালাস দাবি করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970