বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক, যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে দুই দেশের বিমান বাহিনীর সহযোগিতা ও আধুনিকীকরণের বিষয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে বাংলাদেশের বিমানবাহিনীর জন্য জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া অপারেশনাল সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস খাতে যৌথ কাজের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের সময় বাংলাদেশি প্রতিনিধিদলকে গার্ড অব অনার দেয়া হয়। পাকিস্তান বিমানবাহিনী তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশ বিমানবাহিনীকে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞতার প্রশংসা করেন এবং পুরোনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ, আকাশসীমা নজরদারি এবং এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণে সহায়তা চান। এছাড়া জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করেছে এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ার অঙ্গীকারকে দৃঢ় করেছে। উল্লেখ্য, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানগুলো হালকা ও গতিশীল, সব ধরনের আবহাওয়ায় ও দিনে-রাতে হামলা চালাতে সক্ষম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970