ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি: ইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোট দেওয়ার গোপন কক্ষে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ছবি তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ভোটার, প্রার্থী ও এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন এবং নির্দিষ্ট স্থানে ছবি তোলাও যাবে। তবে গোপন কক্ষে মোবাইল নেওয়া বা ভোট প্রদানের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

মোবাইল ফোন ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, আজ রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনে এসেছিলেন। তাদের প্রধান উদ্বেগ ছিল মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ নিয়ে। এ ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কমিশনের বক্তব্য লিখিতভাবে সেভাবে প্রতিফলিত হয়নি। মোবাইল ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকবে, যা এখন চূড়ান্তভাবে নির্ধারণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকবেন। মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন। এছাড়া আমন্ত্রিত অতিথি রয়েছেন ৬০ জন।

তিনি বলেন, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে পর্যবেক্ষক ও সাংবাদিকরা এসেছেন। পাশাপাশি আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্বাচন কাভার করবেন।

সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকবেন বলেও জানান ইসি সচিব।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970