অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত: আইনমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, এই অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করার সময় সংবিধান ও জুলাই সনদকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সকল সদস্য একমত হয়েছেন।

তিনি আরও জানান, প্রায় সব অধ্যাদেশ নিয়ে কমিটি কাজ সম্পন্ন করেছে। বাকি কয়েকটি অধ্যাদেশ নিয়ে আগামী ২৯ মার্চ আলোচনা করা হবে। সব পর্যালোচনা শেষ হলে প্রতিবেদন সংসদে জমা দেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের বাইরে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও সম্মানজনক বিষয়। সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970