সংসদে একদিনে ৭ বিল পাস, ৩টিতে নোট অব ডিসেন্ট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটের মাধ্যমে মোট সাতটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে: নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার সংশোধন বিল।

এদিকে, সংসদে আরও তিনটি বিল উত্থাপিত হয়েছে—জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিষয়ক বিল। এই তিনটি বিলের ওপর বিরোধীদলের পক্ষ থেকে ভিন্নমত প্রকাশ করা হয়েছে। ফলে এসব বিল পরবর্তী অধিবেশনে বিস্তারিতভাবে আলোচনা হবে।

ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। সরকারি দলীয় প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধীদলের সদস্যরা বিষয়গুলো নিয়ে আরও বিশদ বিশ্লেষণ করতে পারবে। আগামী অধিবেশনে এই তিনটি বিল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970