স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধী দলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বর্তমান বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মানসিকতা এখন বিরোধী দলের ভেতরেও প্রবেশ করেছে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে খালেদা জিয়া সরকার গঠন করার পর তৎকালীন বিরোধী দল ঘোষণা দিয়েছিল যে তারা বিএনপিকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধী দলও একই ধরনের আচরণ শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ওই সময়কার স্বৈরাচারী মানসিকতার প্রভাব এখনও বিরোধী দলের মধ্যে রয়ে গেছে এবং সেটিই এখন প্রকাশ পাচ্ছে।

জুলাই সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস সইয়ের আহ্বান জানালে বিএনপি প্রথমেই সেখানে উপস্থিত হয়ে সনদে সই করে। তাই ওই সনদের প্রতিটি শব্দ ও অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, কৃষক কার্ড ও পরিবারভিত্তিক কার্ড বাস্তবায়নে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

এ সময় তিনি আরও বলেন, যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বায়তুল মোকাররম এলাকায় পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে, যা জনগণ ভালোভাবেই বুঝতে পারছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970