ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, ভূমিকমাপটির রিখটার স্কেলে মাত্রা ৫.৫। কেন্দ্রস্থল নরসিংদী। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় বের হন।

পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন লক্ষ্য করা গেছে।

বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, তিনি একতলায় একটি দোকানে বসেছিলেন। ভূমিকম্পের সময় দোকানসহ চারপাশের সবকিছু কাঁপছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970