প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছেন জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যুমনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জানা গেছে, বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। এর আগে সর্বশেষ গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970