নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে মহিলা জামায়াত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা জামায়াত।

আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নারী শাখার উদ্যোগে এ ধরনের বড় কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম এবং অলিউল্লা নোমান।

এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণার সময় নারী কর্মীদের হেনস্তা ও সহিংস হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970