নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরানো শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে এই ব্যানার সরানোর কাজের উদ্বোধন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এক বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, ঢাকা-১৫ এলাকায় একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক পরিবেশ গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরানোর পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন ডা. শফিকুর রহমান।