লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম
কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ না করে সাধারণ পরীক্ষার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া মেনে অন্যসব পরীক্ষার্থীর মতোই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পুরো প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের অতিরিক্ত সুবিধা নেননি।
জানা গেছে, তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত অধিকাংশ পরীক্ষার্থী ও কর্মকর্তাই তার আগমনের বিষয়ে অবগত ছিলেন না। কেন্দ্রে এসে তিনি অন্য সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং নির্ধারিত পরীক্ষার সব ধাপ সফলভাবে শেষ করেন।