আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল আজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল আজ। ছবি: সংগৃহীত

দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করে আজ শনিবার রাজধানীতে গণমিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণহত্যার দায়ীদের বিচার কার্যকর করা এবং আওয়ামী লীগসহ তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এ গণমিছিল আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি আজ বিকেল সাড়ে তিনটায় বাংলামোটর মোড় থেকে শুরু হবে।

গণমিছিলে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তোলেন তিনি।

এর আগেও আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ বিভিন্ন আন্দোলন করে। একই দাবিতে এনসিপিও আন্দোলনে সক্রিয় ছিল। এসব ঘটনার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার পরে আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970