তবে কি দেশে ফিরছেন তারেক রহমান? যা জানালেন রিজভী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন খবর জানিয়েছের দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যা নিয়ে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন।
তিনি বুধবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে দলের নেতাকর্মীদের দীর্ঘ দিনের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে মন্তব্য করেন।
রিজভী লিখেছেন, প্রিয় নেতৃবৃন্দ তারেক রহমানের প্রত্যাবর্তনের যেই দৃশ্য আমরা বহুবছর ধরে কল্পনা করে আসতেছি, লোকে লোকারণ্য, লাখো জনতার উচ্ছ্বাস, বাধ-বাঙ্গা আবেগের বহি:প্রকাশ, সমর্থকদের বাধনহারা উল্লাস, সম্ভবত এসবের কিছুই সম্ভবত হচ্ছে না।

তার বক্তব্য থেকে বোঝা যায়, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে বিশাল জনসমাবেশ বা ভিড়ের সম্ভাবনা নেই।
দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দেশে ফেরা নিয়ে নানা স্তরে আলোচনা চললেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। রিজভীর পোস্টটি দলের ভেতরে নতুন করে কথোপকথন এবং রাজনৈতিক বিশ্লেষণের সূত্রপাত করেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক এবং নিরাপত্তা সংক্রান্ত কারণের কারণে দলের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। অন্যদিকে, তারেক রহমান দেশে ফিরলে এটি দলের অভ্যন্তরীণ শক্তি প্রদর্শন ও সাধারণ জনগণের মাঝে সমর্থন পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।