রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আমার নামে মামলা হয়েছে: শিশির মনির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির দাবি করেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী। আইনের আশ্রয় লাভের সুযোগ সকলেরই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।

তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।

প্রসঙ্গত, আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের পর আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) সেটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970