ইরাকের আরবিলে ৩ বাংলাদেশির মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম

ছবি: সংগৃহীত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে তিনজন বাংলাদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, নিহত তিনজনের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা।

দূতাবাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক, মোহাম্মদ সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রবাসে তিন বাংলাদেশির অকাল মৃত্যুতে গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970