ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মাত্র ৭.৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ৯২.৫৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

ফল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত হয়।

ফলাফল দেখার নিয়ম: ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে জানতে চাইলে গ্রামীণফোন, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> লিখে ১৬৩২১ নম্বরে পাঠানো যাবে। উদাহরণ: DU SCI 1234567।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ১,৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ১,১৪,১১৪ জন। পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৭,৬২১।

শাখাভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান শাখায় ৭,২১২ জন, মানবিক শাখায় ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪,২৭৮।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম পূরণ এবং বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে পারবেন।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ৩ ফেব্রুয়ারি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970