ভবিষ্যত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ভবিষ্যতের যুদ্ধ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী- এমন মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও দেশীয় সামরিক সরঞ্জামের ব্যবহারের মাধ্যমে সেনাবাহিনীকে আরও সক্ষম করে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার জয়পুরে সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান আত্মনির্ভরতার ওপর জোর দিয়ে বলেন, এটি এখন আর শুধু একটি লক্ষ্য নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত জরুরি বিষয়। দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে সুপ্রশিক্ষিত জনবল, আধুনিক সরঞ্জাম এবং বহুমুখী অপারেশনাল সক্ষমতা অর্জন করেছে। সেনাদের দক্ষতা আরও বাড়াতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক বছরে সেনাবাহিনীর চিন্তাভাবনা ও কৌশলে সুস্পষ্ট পরিবর্তন এসেছে। ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে দ্রুত, সমন্বিত ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে সেনাবাহিনী। এটি একটি পরিণত, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল বাহিনীর প্রতিচ্ছবি, যারা জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিতে সক্ষম।

ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের যুদ্ধের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নতুন কাঠামো ও ইউনিট গড়ে তোলা হয়েছে, যা ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত ও সজ্জিত।

তিনি জানান, ভৈরব ব্যাটালিয়ন ও শক্তিমান রেজিমেন্টের মতো নতুন ইউনিট গঠন করা হয়েছে। এর মাধ্যমে দ্রুতগামী, নমনীয় ও মিশনকেন্দ্রিক একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার প্রতিফলন দেখা যাচ্ছে, যা ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970