একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ২৭টি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইরানের ভূখণ্ডে বোমাবর্ষণের জবাবে প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ইতোমধ্যে আঘাত হানা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন উড়োজাহাজের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, ওই অঞ্চলে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটি তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল।

এ ছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিব শহরে অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে ধারাবাহিক আঘাত। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্বাধীনভাবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970