মার্কিন হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার সময় গুরুতর আহত হন তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, একই হামলায় খামেনি পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

দীর্ঘ শাসনামলে খামেনির স্ত্রী মানসুরেহ জনসমক্ষে খুব কমই উপস্থিত হতেন। রাজনৈতিক অঙ্গনের বাইরে নীরব জীবনযাপন করলেও সাম্প্রতিক এই হামলার ঘটনায় তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970