ইরানকে ফাঁসাতে ‘এপস্টেইন গ্যাং’ ৯/১১ এর মতো ঘটনা ঘটাতে পারে: আলী লারিজানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের মতো একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠী এ ধরনের পরিকল্পনা করতে পারে। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

আলী লারিজানি বলেন, তিনি শুনেছেন ‘এপস্টেইন গ্যাং’-এর বাকি সদস্যরা ১১ সেপ্টেম্বরের মতো একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে এবং পরে সেটির জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, ইরান কোনো ধরনের সন্ত্রাসী পরিকল্পনাকে সমর্থন করে না এবং এমন ষড়যন্ত্রের কঠোর বিরোধিতা করে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মার্কিন জনগণের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই।

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের বিপুল পরিমাণ নথি প্রকাশিত হয়েছে। সেখানে মৃত ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্কের তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় এপস্টেইনকে ‘বিকৃত’ বলে আখ্যা দিয়েছিলেন, অতীতে ওই ব্যক্তির সঙ্গে একাধিকবার ছবি তুলেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে বহু বছর ধরে অনেক তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ছিল।

এদিকে তেহরান সাম্প্রতিক সময়ে এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অভিজাতদের সম্পর্কের বিষয়টি তুলে ধরে ওয়াশিংটনের প্রতিপক্ষদের নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970