আরব মিত্রদের বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে পাঠানো নোটিশে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় দুই হাজার তিনশ’ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের কাছে প্রায় আটশ’ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। জর্ডানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে সাড়ে সাত কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা।

সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় আটশ’ কোটি ডলারের সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ অন্তর্ভুক্ত।

তিনটি দেশের জন্য আরও প্রায় ছয়শ’ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হবে।

এদিকে ইরান যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস পরিবহনের নতুন রুট তৈরির পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা প্রকাশ করেছেন, যুদ্ধে জয়ী হওয়ার পর হরমুজ প্রণালির বিকল্প পথ তৈরি করা হবে, যা ইসরায়েলের মধ্য দিয়ে যাবে।

বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরব উপদ্বীপ হয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় বন্দরে আনা হলে হরমুজ প্রণালির ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970