আবার পাকিস্তানে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে ওমান সফর শেষে তিনি আবার পাকিস্তানে ফিরতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। এরপর তার রাশিয়া সফরেরও সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের একটি অংশ পাকিস্তান থেকে তেহরানে ফিরে গেছে। যুদ্ধ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা নেওয়ার জন্য তারা সেখানে গেছেন। রোববার রাতে ইসলামাবাদে আবার তাদের আরাঘচির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ইরান-সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাঘচি। তবে কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই তিনি ইসলামাবাদ ত্যাগ করেন।

অন্যদিকে আরাঘচি পাকিস্তান ছাড়ার পর শনিবার যুক্তরাষ্ট্রের দুই দূতের পাকিস্তান সফর বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চলমান শান্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও এখনো স্থায়ী সমাধানের কোনো পথ সুস্পষ্ট হয়নি।

সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970