সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কেবল কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই কারণে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সংসদকে স্মরণীয় করে রাখতে সরকার কাজ করতে চায়। এই সংসদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা রয়েছে তা পূরণ করতে হলে জাতীয় সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।

ডেপুটি স্পিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বিধান নেই। এরপরও সরকার উদারতার পরিচয় দিয়েছে। বিষয়টি জামায়াত উদারভাবে গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970