খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ ২ জানুয়ারি জুমার নামাজ শেষে বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।