পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

শনিবার (১৪ মার্চ) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন এবং মদিনায় অবস্থান করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন। এ সময় দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করবেন বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এ পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970