তারেক রহমানের জন্মদিন আজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ছোটবেলা থেকেই রাজনৈতিক ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠেন।

শিক্ষাজীবনে তিনি প্রথমে ভর্তি হন ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে—তৎকালীন সেনা পরিবারের সন্তানদের জন্য নির্ধারিত ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানটিতে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স- সব পরীক্ষাতেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরে স্নাতকোত্তর পর্যায়ে নিজের পছন্দের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলের পক্ষে সক্রিয়ভাবে জনমত গঠনে ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে যোগ দেন বগুড়া জেলা বিএনপিতে। এরপর ধীরে ধীরে দলের জাতীয় পর্যায়ের প্রচারণা কৌশল কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন।

দলের এই দায়িত্বে থেকে তিনি মা বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচারের সমন্বয় করেন। পাঁচটি আসনেই তার বিশাল জয় তারেক রহমানের সংগঠনী দক্ষতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তার শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়।

এদিকে জন্মদিন উপলক্ষে কোনো ধরনের কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আনুষ্ঠানিক আয়োজন না করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা দিয়েছে বিএনপি। ঢাকা থেকে শুরু করে দেশের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয়েছে- এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে যেন তারা অর্থ দান করেন জনকল্যাণমূলক কাজে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970